আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:16 am
Link Copied!

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।

আরও পড়ুন: শেষ ৭ মিনিটে রিয়ালের অসাধ্য সাধন

আরও পড়ুন: এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার উদ্যোগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, রাতে জাদুঘরের সামনের সড়কে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে পাশ দিয়ে যাওয়া ওই সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।