আজকের সর্বশেষ সবখবর

ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি পাইলট হামাম আল-হামানিকে

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:21 am
Link Copied!

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার ঘটনায় অভিযুক্ত কো-পাইলটের পরিচয় প্রকাশ পেয়েছে। ২৯ বছর বয়সী এই ব্যক্তির নাম হামাম আল-হামানি। ওমানের নাগরিক হলেও তিনি সংযুক্ত আরব আমিরাতে বেড়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার অতীত পড়াশোনা, কর্মজীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, হামাম প্রায় সাত বছর ওমান এয়ারে কাজ করেছেন। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি ছেড়ে একই বছরের জুন মাসে মরক্কোর রয়্যাল এয়ার মারোকে যোগ দেন। সেখানে এক বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের জুন মাসে তিনি চাকরি ছাড়েন। তবে তার লিংকডইন প্রোফাইলে ফ্লাইদুবাইয়ে কাজ করার কোনো তথ্য ছিল না। বিষয়টি নিয়ে সিএনএন অনুসন্ধানে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, প্রোফাইলটি হামামেরই ছিল, যা পরবর্তীতে মুছে ফেলা হয়েছে। কেন অ্যাকাউন্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তা জানতে লিংকডইনের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

আরও পড়ুন: ইউক্রেনের ওলেশকিতে তীব্র খাদ্য সংকট

শিক্ষাজীবনে হামাম ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে বিমান চলাচল ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। তিনি ক্যাম্পাসে উপস্থিত না থেকে অনলাইনে পড়াশোনা সম্পন্ন করেন এবং ২০২৩ সালে ডিগ্রি অর্জন করেন। তার এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। তবে এর আগে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ককপিট থেকে ধারণ করা একটি ভিডিও পাওয়া যায়, যেখানে একটি ইসরায়েলি বিমান দেখানো হয়েছিল। ভিডিওটির শেষ অংশে আল-কায়েদার সাবেক নেতা আয়মান আল-জাওয়াহিরি এবং ২০০৯ সালে আফগানিস্তানে সিআইএর ঘাঁটিতে হামলার সঙ্গে জড়িত হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওইয়ের ছবি দেখা যায়।

এ ছাড়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মক্কা, মদিনা ও জেরুজালেমের ছবি প্রকাশ করা হয়েছিল, যার নেপথ্যে ইসলামি কবিতা আবৃত্তি শোনা যায়। যদিও এই হামলার ঘটনায় ফ্লাইটে ঠিক কী ঘটেছিল এবং কেন তিনি এই পদক্ষেপ নিয়েছেন, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।