DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি

ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতি চালু

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 4:53 pm
Link Copied!

ঢাকায় পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও আইনসচিব লিয়াকত আলী মোল্লা। দেশের ‘এ ক্যাটাগরি’র ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে যাচাই-বাছাই ও লটারির মাধ্যমে এই ১৮ জনকে নির্বাচন করা হয়েছে। কর্মদক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা এবং সংশ্লিষ্ট দপ্তরের চাহিদার ওপর ভিত্তি করে তাঁদের ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উল্লেখ করেন যে, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা রয়েছে। এসব ধারণা দূর করতে স্বচ্ছ প্রক্রিয়া চালুর লক্ষ্যে ঢাকার গুরুত্বপূর্ণ অফিসগুলোকে বেছে নেওয়া হয়েছে, যেগুলোকে সাধারণত ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়। আইনমন্ত্রী আরও বলেন, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন এবং প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। শুধু ঢাকা নয়, যেসব স্থানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং যেগুলোকে ‘প্রাইজ পোস্টিং’ মনে করা হয়, পর্যায়ক্রমে সেসব জায়গায়ও একই ধরনের স্বচ্ছ পদায়ন পদ্ধতি অনুসরণ করা হবে। সেই নেতিবাচক ধারণা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে।

লটারিতে নির্বাচিত ১৮ জন সাব-রেজিস্ট্রার হলেন: মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), অমায়িক বাবু (সদর, সাতক্ষীরা), ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর), অজয় কুমার সাহা (সদর, চুয়াডাঙ্গা), অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম), মো. রাসেল মল্লিক (সদর, কুষ্টিয়া), গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী), মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর), এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), নাজনিন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা), মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা), মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও), সিং মং থোয়াই (গাছবাড়িয়া, চট্টগ্রাম), রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল), আলী আজগর (সদর, মুন্সিগঞ্জ), শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ), আমিনা বেগম (সদর, যশোর) ও টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।