আজকের সর্বশেষ সবখবর

সন্তানকে আগলে রাখতে গিয়ে ডেঙ্গুতে প্রাণ হারালেন তরুণী মা

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 4:53 pm
Link Copied!

দুই বছরের শিশু আতিফ আবদুল্লাহ এখনো জানে না, যে মায়ের কোলে সে আশ্রয় নিত, সেই মা আর কোনোদিন তার ডাকে সাড়া দেবে না। খাটিয়ায় শোয়ানো নিথর মা জান্নাতুল মাওয়া সুমায়ার সামনে অবুঝ শিশুটি বিস্ময়ভরা চোখে তাকিয়ে ছিল, আর আশেপাশে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। মাত্র একুশ বছর বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের এই তরুণী মা। ভেজা পথের একপাশে সুদৃশ্য কাপড়ে ঢাকা খাটিয়া; ভেতরে নিথর হয়ে শুয়ে আছেন মাত্র একুশ বছর বয়সী তরুণী মা জান্নাতুল মাওয়া সুমাইয়া। জানাজার জন্য সারিবদ্ধ হয়ে নীরবে দাঁড়িয়ে আছেন স্বজন ও প্রতিবেশীরা। আর খাটিয়ার ঠিক সামনেই কালো ছাতার নিচে বাবা আবু তালেব নিশাদের কোলে চড়ে বিস্ময়ভরা চোখে সবার দিকে তাকিয়ে আছে দুই বছরের ছোট্ট শিশু আতিফ আবদুল্লাহ। অবুঝ শিশুটি এখনো জানেই না, সামনের ওই খাটিয়ার ভেতরেই চিরনিদ্রায় শায়িত তার পরম আদরের গর্ভধারিণী মা।

পরিবার সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন ধরে সুমায়া তীব্র জ্বরে ভুগছিলেন। সোমবার ডেঙ্গু পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও নিজের দুই বছরের সন্তানের দেখাশোনা কে করবে—এই চিন্তায় তিনি বাড়ি থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সন্তানের প্রতি মমত্ববোধই শেষ পর্যন্ত তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। অথচ এই অবুঝ সন্তানকে ছেড়ে থাকতে হবে বলেই ডেঙ্গু শনাক্ত হওয়ার পরও হাসপাতালে ভর্তি হতে চাননি সুমাইয়া। চিকিৎসকের স্পষ্ট পরামর্শ সত্ত্বেও কেবল বুকের ধনকে কাছে রাখতে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুমায়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে স্বজনরা তাকে তড়িঘড়ি সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। সন্দ্বীপে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সুবিধা না থাকায় তাকে দ্রুত চট্টগ্রাম শহরে পাঠানোর পরামর্শ দেন তারা। রাত আড়াইটার দিকে ঝুঁকি নিয়ে স্পিডবোটযোগে চট্টগ্রামে নেওয়ার পথেই না ফেরার দেশে পাড়ি জমান সুমায়া। পরে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জান্নাতুল মাওয়া সুমায়া স্থানীয় একটি মাদরাসার শিক্ষক আবু তালেব নিশাদের স্ত্রী ছিলেন। তার বাবার বাড়ি মাইটভাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এবং শ্বশুরবাড়ি ৭ নম্বর ওয়ার্ডে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবার বাড়ি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

এদিকে সন্দ্বীপজুড়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে দ্বীপটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস জানান, বর্তমানে মধ্যবয়স্ক ও শিশুদের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। গত সাত দিনে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো এবং জটিল রোগীদের শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণে রাখার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন: ঢাকায় সাব-রেজিস্ট্রার পদায়নে লটারি পদ্ধতি চালু

আরও পড়ুন: প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা অটো ইকলের যাত্রা শুরু

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।