আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার সময় আটক আয়াস

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:19 am
Link Copied!

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি লেপন করার সময় এ এন এম আয়াস নামের একজনকে আটক করা হয়েছে। তিনি ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব হিসেবে পরিচিত। আজ শনিবার দুপুরে তাকে হাতেনাতে আটক করে শাহবাগ থানা-পুলিশ।

আরও পড়ুন: এআই-নির্ভর কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটকের নতুন উদ্যোগ ও বিনিয়োগ

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির এক বছর: অপূর্ণ প্রতিশ্রুতি ও অব্যাহত সংঘাত

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, অভিযুক্ত ব্যক্তিকে শিল্পকলা একাডেমির সামনে থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি গ্রাফিতিটি মুছে ফেলার বা বিকৃত করার চেষ্টা করছিলেন।

আরও পড়ুন: মক্কা-মদিনার মর্যাদা রক্ষায় আপসহীন বাংলাদেশ: হুমায়ুন কবির

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর সেখানে সংস্কারকাজ পরিচালনা করে। এরপরই দেয়ালগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, জয়নুল আবেদিন ও কাজী নজরুল ইসলামসহ ১০ জন কীর্তিমান ব্যক্তির প্রতিকৃতি চিত্রিত করা হয়। একইসঙ্গে সেখানে পথচারীদের জন্য বেঞ্চ, ডাস্টবিন স্থাপন ও সীমানাপ্রাচীর সংস্কারের মাধ্যমে এলাকাটি সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।