রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে বাড়িটির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।
আরও পড়ুন: ‘মেঘের মতো উড়তে পারলেই হলো’: তটিনী
আরও পড়ুন: ইয়েমেন সংঘাত: বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে সৌদি আরব
উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, কারা এই হামলা চালিয়েছে তা শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান চলছে। উল্লেখ্য, এর আগে রংপুরেও জি এম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

