আজকের সর্বশেষ সবখবর

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

DSF NEWS
DSF NEWS
November 13, 2026 2:35 am
Link Copied!

ওসমান গনি: গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা গজারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে গজারিয়া উপজেলা পরিষদ হল রুমে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ০৭(সাত) টি ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, চিনাবাদাম, সশাবিন, মুগ, মসুর, খেসারি, অড়হড়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন অনুষ্ঠানে আয়োজন করা হয় উপজেলা পরিষদ হলরুমে এই সার বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্ধোধন অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন গজারিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শান্তা ইসলাম নওরীন।
উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক বলেন, প্রতি কৃষক ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপিএবং ১০ কেজি এমওপি সার পাবেন। মোট ২৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হবে। উক্ত অনিষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী সাবেক চেয়ারম্যান , জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, এবাদুল হক প্রশাসক বাউসিয়া ইউনিয়ন পরিষদ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।