মোঃ শামীম হোসেন – খুলনা: দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থক কঠোরভাবে প্রতিহত করে প্রতিরোধ গড়ে তুলবে। হাজার হাজার রাজনৈতিক কর্মী ছাত্র-জনতাকে হত্যা শুধু নয় গণহত্যাকারী খুনি-কে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বিএনপি সরকার আলোচনা চলমান রেখেছে। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দলীয় কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। ১১ নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবী মামলা দিয়ে শত শত নেতাকর্মীদের জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত ছিলো তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখনই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাকোপ উপজেলাকে অত্যাধুনিক সুবিধা সহ ঢেলে সাজাতে চাইছে, ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ফ্যাসিস্টরা জ্বালাও পোড়াও করে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে পরিকল্পিত ভাবে ধ্বংসত্বক কর্মকাণ্ড শুরু করেছে। এদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসন কে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। বিএনপির নেতাকর্মীরা প্রতিটি এলাকায় সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জড়িত দের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আবেগতাড়িত হয়ে কথা বলবেন না। সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, তাকে আইনের আওতায় এনে কঠোরহস্তে দমন করতে হবে। বিগত ১৭ বছর যারা জুলুম নির্যাতন হয়রানি করেছে, যারা কেন্দ্র দখল করে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে তারা কিভাবে জনসম্মুখে এখনো হংকার দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভয়ভীতিকর পোস্ট করে আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। তাদের পক্ষ নিয়ে যারা দালালী ও তদবির করবে, তাকেও আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাই অতীতের সরকার ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন ১৭ বছরে নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে গত ৭/৮ মাসে কোথায় নিয়ে এসেছে বিএনপি সরকার, এসব বিবেচনায় আনুন। এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হওয়ার আহবান জানাচ্ছি। পৌরসভা ডাকবাংলোয় প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদ প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, উপজেলা ও পৌরসভা সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, আয়ুব আলী কাজী, বেনী মাধব বিশ্বাস, রউফ সরদার, গাজী জাহাঙ্গীর আলম, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আইয়ুব হোসেন মোল্লা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক ইকরামুল সানা, উপজেলা বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মোল্লা,বাচ্চু ফকির, কামরুজ্জামান টুকু, ইমরান হোসেন পলাশ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা বারিক শেখ, নুর হোসেন, ঈসা সানা,আশরাফ গাজী, মাহাবুব মোল্লা, হালিম হাওলাদার, আমিনুল ইসলাম বুলবুল, রাজ্জাক শেখ, আব্দুল রাজ্জাক মোল্লা,আজিম হাওলাদার, সাইদ গাজী, আজমীর রহমান, ইকরামুল হক, ফেরদৌস সানা, বদিয়ার শেখ, শহিদুল মোল্লা, সঞ্জয় মহাদার,পল্টু বিশ্বাস, সাইদ শেখ, হাফিজুর রহমান,অজয় তরফদার, মোনজ রায়, বাপ্পী কাজী, দেলোয়ার হোসেন, প্রশেন রায়,হাসমত খলিফা, জিএম রুম্মান সুমন শেখ, রিফাজ সরদার প্রমুখ। সভাশেষ একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: দাকোপে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

