নিজস্ব প্রতিবেকঃ ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা এবং ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’-এর আহ্বায়ক আলী নিয়ামতের সঙ্গে সবুজবাগ থানার তদন্ত ইন্সপেক্টর মোখলেসুর রহমান মহোদয়ের নেতৃত্বে থানার অন্যান্য সদস্যরা এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে ক্যান্সার প্রতিরোধ, মাদক, তামাক, দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় তদন্ত ইন্সপেক্টর মোখলেসুর রহমানসহ উপস্থিত সদস্যরা এই জনসচেতনতামূলক সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মতবিনিময় সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি সবুজবাগ থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সামাজিক সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই এ আন্দোলনের মূল লক্ষ্য।
আরও পড়ুন: রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা মামলায় আসামী লিমন মিয়ার মৃত্যুদণ্ড।

