আজকের সর্বশেষ সবখবর

একজন স্ত্রী—যে দুঃসময়েও স্বামীর হাত ছাড়ে না!

DSF NEWS
DSF NEWS
November 11, 2026 3:04 pm
Link Copied!

লেখক মাসুদ আলী (পুলক)রাজশাহী: জেলখানার ছোট্ট একটি দেখা করার ঘর। স্বামীর সঙ্গে দেখা করার সময় মাত্র ৩০ মিনিট। আর ফোনে কথা বলার সুযোগ মাত্র ৫ মিনিট। এই সামান্য সময়টুকু পাওয়ার জন্য কত ধাক্কাধাক্কি, কত অপেক্ষা, কত মানুষের ভিড় পেরিয়ে ছুটে আসে একজন নারী। তার পরিচয়—সে একজন স্ত্রী।

২০ মিনিটের সেই দেখায় হয়তো হাজারো কথা জমে থাকে তার বুকে। কিন্তু সময় ফুরিয়ে যায়, কথা শেষ হয় না। আর ৫ মিনিটের ফোনালাপ শেষে যখন ওপাশ থেকে ফোনটা কেটে যায়, তখন তার চোখের পানিই হয়ে ওঠে না বলা হাজারো কথার ভাষা।

আবার একজন পুরুষ যখন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য হাজার মাইল দূরে প্রবাসে পাড়ি জমায়, তখন তার উপার্জনে পুরো সংসার সুন্দর হয়। স্ত্রী ভালো পোশাক পায়, গয়না পায়, ভালো খাবার পায়। কিন্তু যার সঙ্গে বসে খেলে খাবারটা আরও সুস্বাদু লাগত, যার বুকে মাথা রেখে একটু শান্তি পাওয়া যেত, সেই মানুষটাই থাকে বহু দূরে।
সবকিছু থেকেও যেন কিছু একটা নেই। সেই শূন্যতার নাম—স্বামীর সান্নিধ্য।

আবার যখন একজন পুরুষ ভুল পথে হাঁটতে শুরু করে, যখন তার জীবন অন্ধকারে ঢেকে যায়, তখন অনেক আপন মানুষও দূরে সরে যায়। কিন্তু একজন স্ত্রী তখনো হাল ছাড়ে না। স্বামীর হাজারো ভুলের পরও সে আল্লাহর কাছে হাত তুলে বলে—
হে আল্লাহ, আমার মানুষটাকে ভালো করে দাও। তার ভুলগুলো ক্ষমা করে দাও। তাকে সঠিক পথে ফিরিয়ে দাও। আমাদের সংসারটাকে আবার সুন্দর করে দাও।”
রাতের অন্ধকারে বালিশ ভিজে যায়, কিন্তু স্বামীর সামনে সে হাসিমুখে দাঁড়ায়। নিজের কষ্ট লুকিয়ে স্বামীর সুদিনের অপেক্ষা করে।

অথচ সময় বদলায়। দুঃসময় কেটে যায়। পুরুষের জীবনে সুদিন ফিরে আসে। পকেট ভরে, পরিচিতি বাড়ে, চারপাশে নতুন মানুষের ভিড় জমে। তখন অনেকেই ভুলে যায় সেই নারীকে, যে তার দুঃসময়ে নিজের সুখ বিসর্জন দিয়ে পাশে ছিল।

ভুলে যায় সেই অপেক্ষার রাতগুলো, সেই চোখের পানি, সেই সেজদায় করা দোয়াগুলো।

একটা কথা মনে রেখো, পুরুষের জীবনে সফলতা এলে অনেক মানুষ পাশে দাঁড়ায়, কিন্তু ব্যর্থতার দিনে যে নারী তোমার হাত ছাড়েনি, তাকে কখনো অবহেলা করো না।
কারণ একজন স্ত্রী শুধু সংসারের মানুষ নয়; সে একজন পুরুষের দুঃসময়ের সাহস, একাকিত্বের সঙ্গী, কষ্টের আশ্রয় এবং নীরব প্রার্থনার নাম।

স্ত্রী সব সময় দামি উপহার চায় না, বড় বাড়ি চায় না, রাজকীয় জীবনও চায় না। সে শুধু চায় একটু ভালোবাসা, একটু সম্মান, একটু সময় আর স্বামীর জীবনে নিজের জন্য একটুখানি গুরুত্ব।

যে নারী তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে যায়নি, সুসময়ে তাকে অবহেলা করার আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করো—তোমার এই সুদিনের পেছনে তার কত রাতের কান্না লুকিয়ে আছে?

মনে রেখো, পৃথিবীতে অনেক কিছুই আবার ফিরে পাওয়া যায়, কিন্তু একজন সত্যিকারের ভালোবাসার মানুষের মন একবার ভেঙে গেলে, হয়তো আর কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না।

সুসময়ে স্ত্রীকে ভালোবাসা সহজ, কিন্তু দুঃসময়ে যে স্ত্রী তোমার পাশে ছিল, তাকে সারাজীবন সম্মান করে যাওয়াই প্রকৃত ভালোবাসা।

আল্লাহ পৃথিবীর প্রতিটি স্ত্রীর ত্যাগ, অপেক্ষা, ভালোবাসা ও নীরব কান্নার উত্তম প্রতিদান দিন। প্রতিটি স্বামীকে তার স্ত্রীর মূল্য বোঝার তৌফিক দিন।
আমিন। 🤲❤️

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ লিজন মিয়া তালুকদার

আরও পড়ুন: স্থানীয় কিছু পোর্টালে ভূল তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।