আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় চাটখিল উপজেলা যুবলীগ নেতা আজিম মিজির উদ্যোগে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

DSF NEWS
DSF NEWS
November 13, 2026 2:16 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের (দেশে কার্যক্রম নিষিদ্ধ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ আফ্রিকার প্রিস্টেটের লিন্ডলিতে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী চাটখিল উপজেলা যুবলীগ নেতা আজিম মিজির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

আয়োজক আজিম মিজি জানান, প্রবাসের মাটিতে থেকেও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক বন্ধন অটুট রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দক্ষিণ আফ্রিকায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসী নেতাকর্মীরা এ আয়োজন করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির বাইরে প্রবাসে নিজেদের উদ্যোগে তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক

আরও পড়ুন: ক্যান্সার, মাদক, তামাক, দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।