মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিএনপি ও থানা সুত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে দাকোপ উপজেলার ২ নং দাকোপ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দূর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। ঘটনার পর বিএনপিনেতা আশিষ ব্যানার্জী টের পেয়ে লোক জড়ো করে আগুন নিভিয়ে ফেলে। দূর্বৃত্তরা অফিসের সামনে লাগানো প্যানা ছিড়ে দিয়ে চলে যায়। এ বিষয়ে আশিষ ব্যানার্জী বলেন, আমি ২ জনকে মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে দেখি। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ বিষয়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন বলেন, ঘটনায় কারা জড়িত সেটা পুলিশ তদন্ত করছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকালে খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। তবে আমরা তদন্ত অব্যহত রেখেছি।
আরও পড়ুন: নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোহাম্মদ লিজন মিয়া তালুকদার

