আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য অস্থিরতার মধ্যেও রেমিট্যান্সে বড় উল্লম্ফন

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:16 am
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির মধ্যেও প্রবাসী আয়ের ধারায় গতি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অংক ছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ৯ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেবল ১২ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন।

আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা ইসরাইলের সাবেক গোয়েন্দাপ্রধানের

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সের এই জোরালো প্রবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। গত ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার। এই হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ। এছাড়া ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত সময়ে মোট ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলারের তুলনায় ১৩ দশমিক ১ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এদিকে অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ১০ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ দশমিক ০৮ বিলিয়ন ডলার। এ ক্ষেত্রে বছরওয়ারি প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৭ শতাংশ। সব মিলিয়ে এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।