DSF NEWS
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যে গড়ি নবাবগঞ্জ: প্রথম সভায় একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করলো গ্রাজুয়েট এসোসিয়েশন

DSF NEWS
MD RASEL SARKAR
মে ২, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

এম রাসেল সরকার,
​নবাবগঞ্জের শিক্ষিত জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘গ্রাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জ, ঢাকা’-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান আজ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিমপুরস্থ ‘নবাব রেস্টুরেন্ট এন্ড ক্যাফে’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে নবাবগঞ্জের সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসোসিয়েশনের পক্ষ থেকে খুব শীঘ্রই কার্যক্রমগুলো হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, জব ফেয়ার (চাকরি মেলা) আয়োজন। বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। বৃক্ষরোপণ অভিযান ও ‘ইছামতি নদী বাঁচাও’ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।

শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মাদকবিরোধী কার্যক্রম এবং প্রাথমিক স্কুলে পাইলট প্রজেক্ট হিসেবে ‘খুদে ডাক্তার’ কার্যক্রম চালু। প্রবাসীদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘প্রবাসী কল্যাণ সেল’ গঠন। ​সংগঠনটিকে সুসংগঠিত করতে এবং এর ভিত্তি মজবুত করতে সভায় দুটি সাব-কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। গঠনতন্ত্র প্রণয়ন সাব-কমিটি। সাধারণ সদস্য সংগ্রহ ও প্রচার সাব-কমিটি। ​পাশাপাশি এসোসিয়েশনের একটি স্থায়ী কার্যালয় স্থাপন ও পরিচালনার বিষয়ে উপস্থিত সকলে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. আবুল হোসেন খন্দকার-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ​সিনিয়র সহ-সভাপতি: মো: শাহ আলম। ​সহ-সভাপতি: মো: ইসহাক মিয়া, প্রফেসর ড. তাহমিনা আক্তার ও মো: লুৎফর রহমান নাদিম। ​সাধারণ সম্পাদক: মোঃ নজরুল ইসলাম। ​

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক: খন্দকার আবু হাসান সবুজ। ​সহ-সাধারণ সম্পাদক: মোঃ নজরুল ইসলাম ও মাকসুদ আলী দেওয়ান। ​সাংগঠনিক সম্পাদক: মোঃ মোয়াজ্জেম হোসেন ও মোঃ আক্তার হোসেন। ​অর্থ সম্পাদক: মোঃ শামসুল আরেফিন মিল্টন। ​দপ্তর সম্পাদক: আল মেরাজ। ​প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আমজাদ হোসেন। ​শিক্ষা বিষয়ক সম্পাদক: প্রফেসর নাজিবুল্লাহ খান। ​সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক: মাহবুবুর রহমান রনি। ​পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: মো: মোতাহারুল ইসলাম খান (সহ-সম্পাদক: রাশিম মোল্লা)। ​কার্যকরী সদস্য: মো: জহিরুল আলম ভূইয়া, ছামিরুল হক খন্দকার, ফয়সাল হোসেনসহ কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য।

​জুম্মার নামাজ শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সভায় নবাবগঞ্জের সকল সম্মানিত গ্রাজুয়েটদের এই এসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। ​উল্লেখ্য, কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা আগামী ৩০ বা ৩১ মে তারিখে উপজেলার চুড়াইন ইউনিয়নে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।