নিয়োগের পদ ও যোগ্যতা
ল্যাবএইড হাসপাতাল গ্রুপ তাদের বিভিন্ন শাখায় অভিজ্ঞ ও দক্ষ জনবল খুঁজছে। বিভিন্ন পদে নিয়োগের বিস্তারিত যোগ্যতা নিচে দেওয়া হলো
- সিনিয়র কনসালট্যান্টবিএমডিসি স্বীকৃত এফসিপিএস, এমডি অথবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা ও ৩ থেকে ৪ বছরের স্নাতকোত্তর প্রশিক্ষণ থাকা আবশ্যক।
- কনসালট্যান্টসংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রিসহ কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- জুনিয়র কনসালট্যান্টসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত ৫ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
- রেজিস্ট্রারসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। সদ্য ডিগ্রি অর্জনকারীরাও আবেদনের যোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদের অনুলিপি জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে ‘এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি-৬, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫’ এই ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। ই-মেইল ঠিকানা: career.lsh@labaidgroup.com। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। স্নাতকোত্তর প্রশিক্ষণের মেয়াদ তিন বা চার বছর হতে হবে।
আবেদনের শেষ সময়
নিয়োগ সংক্রান্ত এই প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর। বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। যোগ্যতা অনুযায়ী যোগ্য প্রার্থীদের পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০।
- ই–মেইলে আবেদন পাঠানো যাবে: [email protected]।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে।

