আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

DSF NEWS
DSF NEWS
November 23, 2026 11:18 pm
Link Copied!

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মাইন উদ্দিন (৩৬) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাইন উদ্দিন পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার দলিল লেখক ছিলেন। তিনি একই উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজ শেষে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রার অফিসসংলগ্ন মসজিদ থেকে বের হয়ে নিজের অফিসে যান মাইন উদ্দিন। পরে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশায় ওঠার কিছুক্ষণ পর পেছন থেকে একটি ট্রলি সজোরে ধাক্কা দেয়। এতে সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। পেছন থেকে ট্রলির ধাক্কায় সিএনজিতে সামনের আসনে বসা মাইন উদ্দিন মাথায় গুরুতর আঘাত পান। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কালকিনিতে নকল ও ভেজাল ওষুধ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।