আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

DSF NEWS
DSF NEWS
November 23, 2026 11:51 pm
Link Copied!

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিলে পুলিশের কাছ থেকে মিলন ও শিমুল নামে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের সহযোগীদের বিরুদ্ধে।

 

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মনগাজী বেপারী বাড়ি এলাকা থেকে তাদের আটক করে চাটখিল থানা পুলিশ। পরে থানার উপপরিদর্শক (এসআই) নুর মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের থানায় নিয়ে আসার পথে পাল্লা রোড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যমতে, পুলিশের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে মিলন ও শিমুলের সহযোগীরা। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে ওই দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, মিলন ও শিমুল এর আগেও একাধিকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রামপালে দুর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে পরিদর্শন করেছেন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।