সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙ্গার মোল্যা পাড়ায় জেজেএস ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরামের উদ্যোগে কালভার্ট এবাং রাস্তা সংস্কার বিষয়ক এ যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম বলেন, কাপাসডাঙ্গার এ এলাকা খুবই দূর্গম এলাকা। এখানে রাস্তা না থাকায় শিশুরা স্কুলে যেতে পারে না। বিশেষ করে বিদ্যালয় যাওয়ার উপযোগী অনেক শিশু স্কুলে যেতে পারে না। সরকারের বরাদ্দকৃত সহযোগীতায় কিছুটা রাস্তা করা হলেও এখনও প্রায় আধ কিলোমিটার রাস্তা ও কালভার্ট নির্মাণ জরুরী হয়ে পড়েছে। একই কথা বলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। তিনি বলেন এখানে অনেক পরিবার বাস করে। এরা সবাই জলবায়ু পরিবর্তনের কারণে ঝুকিতে পড়েছেন। তিনি সরকারে সহযোগীতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিদর্শনকালে প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ইউপি সদস্য আ. হালিম, সাংবাদিক মো. রবিউল ইসলামসহ শিশু ফোরামের শিশুরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা
আরও পড়ুন: দাকোপে ব্লক কারখানার ছাদে সোলার প্যানেল, বিদ্যুৎ খরচ কমানোর উদ্যোগ

