আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা অটো ইকলের যাত্রা শুরু

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে সাঁ-দ্যনি এলাকায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘ঢাকা অটো ইকল’-এর যাত্রা শুরু হয়েছে। গত ৪ অক্টোবর রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এই নতুন উদ্যোগকে ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হক অপু উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি আয়োজনে অংশ নেওয়া সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা অটো ইকলের পথচলা যেন সফল ও মসৃণ হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আয়োজক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় ছিলেন তাহের, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি রশিদ পাটোয়ারী এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল আবেদিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, নরসিংদী জেলা কমিউনিটির সভাপতি আলী আজম খান এবং স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সদস্যরা। এছাড়াও ঢাকা ক্লাব ফ্রান্সের সহসভাপতি সাইফুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। কমিউনিটির মানুষের উপস্থিতিতে পুরো এলাকাটি যেন এক মিলনমেলায় পরিণত হয়, যা নতুন এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।

আরও পড়ুন: নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, মন্তব্য কাতারের প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: ৮২ কোটি টাকায় তৈরি আট শান্তিনিবাস

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।