আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষা পদক ২০২৬ শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

DSF NEWS
DSF NEWS
June 3, 2026 1:12 am
Link Copied!

মিজানুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ শেরপুর জেলার নকলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই গৌরবময় অর্জনের মাধ্যমে স্কুলটি জেলার শিক্ষা ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্কুল সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জাতীয় পদক লাভ করেছে।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “এটি সম্পূর্ণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।”

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই অর্জনকে স্বাগত জানিয়েছেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য শেরপুর জেলার অন্যান্য শিক্ষা।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: শিক্ষকদের ভালোবাসায় সিক্ত এমপি মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুরে ব্যতিক্রমী সংবর্ধনা

আরও পড়ুন: সংসদ সদস্যের পরিদর্শনে মিললো পরিক্ষার দিনে তালা বিদ্যালয়ে অনুপস্থিত ১ ডজন শিক্ষক

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।