DSF NEWS
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আমির এজাজ খান বলেন বর্তমান সরকার মেধার মূল্যয়নে প্রতিশ্রুতিবদ্ধ

DSF NEWS
DSF NEWS
মে ২, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: শিক্ষার্থীদের মাদক ও নেশা মুক্ত থেকে আদর্শ চরিত্র গঠন এবং মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে দেশ ও জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে। বর্তমান সরকার মেধার মূল্যয়নে প্রতিশ্রুতিবদ্ধ। অবহেলিত এই দাকোপ জনপদের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। শনিবার (২ মে) সকালে দাকোপে হীড বাংলাদেশের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান ও মাদক সচেতনতার পটগান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান এ কথা বলেন।

হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। স্থানীয় চালনা পৌরসভা অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় এমআরএএমএফআই উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্পের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন হীডের সহকারী পরিচালক প্রশাসন এস এম আব্দুছ ছালাম। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাঃ মৃনাল কান্তি সানা, ডাঃ অনিরুদ্ধ সরদার, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সদস্য সচীব আল আমিন সানা, ডেল্টা লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশিষ কুমার মন্ডল।

বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, হাশেম আলি শেখ, মহিবুর রহমান, সভানেত্রী অর্চনা মন্ডল, মেধাবী শিক্ষার্থী মাহফুজ মল্লিক ও প্রতিষ্ঠা হালদার। প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা এবং ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মাদক বিরোধী জনসচেতনতামূলক পট গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হীড বাংলাদেশের উপ-পরিচালক এমএফপি অদ্বৈত কুমার বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।