আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে কেক কেটে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

DSF NEWS
DSF NEWS
October 27, 2026 10:30 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১ মিনিটে সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ভাইরাল ভিডিওতে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সাপাহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী লাবু।

আমাদের ফেইজবুক পেইজ

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন, বিএনপির অন্যতম সদস্য মোঃ মোখলেসুর রহমান মুকুল, ৫ নং পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান, সাপাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আখতার হোসেন, মুরাদ চৌধুরী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক সোহেল রানা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ফেসবুক পোস্ট ঘিরে তাহিরপুরে উত্তেজনা, পুলিশ হেফাজতে অভিযুক্ত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।