আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের ভালোবাসায় সিক্ত এমপি মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুরে ব্যতিক্রমী সংবর্ধনা

DSF NEWS
DSF NEWS
May 16, 2026 1:57 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশুঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে নওগাঁ-৪৬/১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬/১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষকরাই জাতির প্রকৃত পথপ্রদর্শক। একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
পরে অতিথিদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষক সমাজের উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

আরও পড়ুন: দাকোপে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আমির এজাজ খান বলেন বর্তমান সরকার মেধার মূল্যয়নে প্রতিশ্রুতিবদ্ধ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।