(মধ্যনগর)সুনামগঞ্জঃ “সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।তবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার দিনেই তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ডজন শিক্ষক যথা সময়ে অনুপস্থিত ও প্রতিষ্ঠান ছিল তালাবদ্ধ।
১৪ইমে বৃহস্পতিবার আকস্মিকভাবে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সকাল সাড়ে ৯টার সময় উপজেলার আবিদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,৯টা৪০মিনিটে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সকাল ১০টার সময় কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে উক্ত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক সহ মোট ১২জনের অনুপস্থিতি অবগত করেন প্রাঃশিক্ষা কর্মকর্তাকে।
অনুপস্থিত শিক্ষক/শিক্ষিকারা হলেন আবিদনগর সরকারী প্রাথমিকবিদ্যালয়ের ভাঃপ্রঃশিঃ দ্বীপা রানী তাং,জেসমিন আক্তার,রাজীব চন্দ্র রায়,রুবেল তাং।দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রঃশিঃমনি রানী রায়,শারমিন আক্তার,মানিক সরকার,রনবীর সরকার।
কায়েতান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রঃশিঃ রমা স্যানাল,সঞ্জয় কুমার পাল,জলি রানী সরকার ও স্মৃতি দে।
এবিষয়ে মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃদেলুয়ার হোসেন আমার সংবাদকে জানান,সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেব আমাকে অবগত করেছেন।অনুপস্থিত সকল শিক্ষক/শিক্ষকাগনদের শোকজ করা হয়েছে।এবং প্রয়োজনে উর্ধ্বতন আরো কঠোর ব্যাবস্থা নিবেন।

