আজকের সর্বশেষ সবখবর

ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 12:51 am
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহামুদুল হাসানের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর বাবা মাওলানা মোঃ মাহফুজুর রহমান। ছেলের জন্য দোয়া ও সমর্থন চেয়ে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, দোকানপাট, গ্রাম ও মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

স্থানীয় বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মাহফুজুর রহমান। এ সময় তিনি তাঁর ছেলে মোহাঃ মাহামুদুল হাসানের জন্য দোয়া ও সমর্থন কামনা করছেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের পাশে থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন।

ছেলের নির্বাচনী প্রচারণায় বাবার এমন সক্রিয় অংশগ্রহণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ছেলের পরিচিতি তুলে ধরে দোয়া ও সমর্থন চাইছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২ নং গোয়ালা ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এখন ভোটের মাঠে শেষ পর্যন্ত জনসমর্থন কার পক্ষে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী ঘোষনা পর্যন্ত।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও পড়ুন: কুলাউড়ায় জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর শুভেচ্ছা বিনিময়।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।