আজকের সর্বশেষ সবখবর

গেরহাটে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন ৬ শতাধিক রোগী

DSF NEWS
DSF NEWS
November 13, 2026 11:16 pm
Link Copied!

বাগেরহাট জেলা প্রতিনিধি: মানবিক সেবার অনন্য উদ্যোগে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু ও নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসা ক্যাম্প। বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) দরগাহ মাঠসংলগ্ন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে চক্ষু ও নাক-কান-গলা বিভাগের ৬ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক ও বাগেরহাটের কৃতী সন্তান শেখ এম,এ, আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রথিতযশা নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. এস এম জামালুর রহমান, ফাইজারের সাবেক নির্বাহী ফার্মাকোলজিস্ট শেখ আবদুল আলীম এবং অবসরপ্রাপ্ত মেজর জিহাদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. উলিউল্লাহ, স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সরদার নাসির উদ্দিন, লনি, বেগ, শামীম এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন বাবু, সালমান হোসেন,সুমন হালদার ভাষানী প্রমুখ।
আয়োজকরা জানান, ক্যাম্পে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাছাই করা রোগীদের পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। বিশেষ করে আর্থিক অসচ্ছল ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আয়োজকরা আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের আলো কিংবা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

আরও পড়ুন: দাকোপের বাজুয়ায় শ্যামাকালি পুজা ও দিপাবলী উৎসব উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।