DSF NEWS
ঢাকাTuesday , 8 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 8, 2026 3:34 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার অভিযানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই।

 

নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যতœ নিতে হবে। তিনি বলেন, নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ করে বাড়ির চারপাশের পরিচ্ছন্নতা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

ডেঙ্গু মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ, সুশীল সমাজের প্রতিনিধি শেখ আব্দুল হালিম প্রমুখ বক্তৃতা করেন।

 

এ উপলক্ষ্যে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।