মোঃ লুৎফর রহমান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে তিনি হাসপাতালটিতে উপস্থিত হন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে থাকা চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন তিনি।
হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল পরিদর্শন করায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের প্রকৃত চিত্র উঠে আসবে এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
আরও পড়ুন: নওগাঁ মান্দায় নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে হিন্দু গৃহবধূর মরদেহ উদ্ধার
আরও পড়ুন: নওগাঁ জেলায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ, ফলাফল নিয়ে উদ্বেগ

