DSF NEWS
ঢাকা Thursday, 13 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি

DSF NEWS
DSF NEWS
August 13, 2026 12:08 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ কয়রায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি রোগীদের অপারেশনের লক্ষ্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। তাঁর উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমণি এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয়।চিকিৎসা ক্যাম্পে কয়রার বিভিন্ন এলাকার শত শত দরিদ্র ও অসহায় মানুষ অংশ নেন। দিনব্যাপী চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা শেষে বাছাইকৃত দরিদ্র ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘অবহেলিত জনপদ কয়রার মানুষের একটু স্বস্তি দিতে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে গরিব ও অসহায় মানুষ উপকৃত হবেন। শুধু চক্ষু চিকিৎসা নয়, ছানি রোগী বাছাই করে তাদের বিনামূল্যে অপারেশনেরও ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি আপনাদের ছেড়ে যাব না। কয়রার যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন। খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম-আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান বেল্টু, জেলা যুবদল নেতা আয়ুব মোল্লা, জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম, কয়রার বিএনপি নেতা মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, মেহেদী হাসান সবুজ, শেখ মামুন হোসেন প্রমুখ।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।