সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন শত শত অটোরিকশা চালক। মূলত অটোরিকশা চার্জ দেওয়ার কেন্দ্রগুলোতে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের সাফ কথা, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এই অবরোধের জেরে পল্টন ও প্রেস ক্লাব এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি করেছে।
অবরোধের পাশাপাশি রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চালকরা খণ্ড মিছিল বের করেছেন। ফলে এসব এলাকায় কার্যত অটোরিকশা চলাচল করছে না। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানান, অটোচালকদের এই বিক্ষোভ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। শাহবাগ থানা থেকেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, মন্তব্য কাতারের প্রধানমন্ত্রীর
আরও পড়ুন: ৮২ কোটি টাকায় তৈরি আট শান্তিনিবাস

