রাজধানী ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ৪২৭ জনকে গ্রেপ্তার এবং ৫৪টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও বিভাগে ৮৯, মিরপুর বিভাগে ৮২, মতিঝিল বিভাগে ৫৫, ওয়ারী বিভাগে ৫৪, লালবাগ বিভাগে ৫৩, গুলশান ও উত্তরা বিভাগে ৩৫ জন করে এবং রমনা বিভাগে ২১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ
আরও পড়ুন: অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই

