DSF NEWS
ঢাকা Tuesday, 29 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের ইনাতগঞ্জ মধ্যসমত ফিসারি থেকে ১৬ দিন নিখোঁজ হওয়া দরাজ মিয়া’র সন্ধান চায় তার পরিবার

DSF NEWS
DSF NEWS
September 29, 2026 2:18 am
Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর মধ্যসমত গ্রামের দিপু মিয়া’র ফিসারিতে কাজের জন্য দরাজ মিয়া (৩৫) কে ফিসারির মালিক দিপু মিয়া এক গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল সাড়ে ১১টার দিকে তাহার নিজ বাড়ি শামারগাঁও থেকে ফিসারির কাজে যাওয়া জন্য ফিসারির মালিক দিপু মিয়া (৩৬) ডেকে নিয়ে আসেন।

দরাজ মিয়া’র পরিবারের দাবি, ওইদিন সন্ধ্যার পর থেকে দরাজ মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার স্ত্রী ইয়াসন বেগম ফিসারির মালিক দিপু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি অসংলগ্ন কথা বলেন বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে দরাজ মিয়ার স্ত্রী দিপু মিয়ার বাড়ি ও ফিসারিতে গিয়ে তাকে খুঁজে পাননি। এ সময় দিপু মিয়ার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নবীগঞ্জ

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দরাজ মিয়ার পরিবারের সদস্যরা।

নিখোঁজ দরাজ মিয়ার সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭৬৩৬১৭৬৯৯ (বড় ভাই আলম মিয়া)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।