আজকের সর্বশেষ সবখবর

দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

DSF NEWS
DSF NEWS
September 5, 2026 9:43 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন -খুলনাঃ খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী অবিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোনয়ন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে করনীয় বিষয়ে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডরোথী পাটোয়ারী এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শিবাশীষ দাস। শিক্ষার্থীদের সাফল্য বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সমাবেশের আয়োজন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লারের সভাপতি মোঃ শামীম হোসেন, সিনিয়র সহ সভাপতি স্বপন কুমার রায়, সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস, অবিভাবক রঞ্জন কুমার রায়, প্রদিপ সরদার, দেব রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সুব্রত গাইন, সহকারি শিক্ষক অসিত গাইন, রবীন্দ্রনাথ গাইন, বিভাস চন্দ্র মন্ডল, অনুপ কুমার ঢালী শিক্ষক প্রতিনিধি বিপ্লব থান্দার, ছাত্রদলের এসএন কলেজের সভাপতি রিয়াজ মোর্শেদসহ সকল অবিভাবক শিক্ষক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: মাস্টার প্ল্যান এর মধ্য দিয়ে চালনা পৌরসভা ঢেলে সাজাতে চায় পৌরসভার মেয়র প্রার্থী আল-আমিন সানা

আরও পড়ুন: মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে -সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।