DSF NEWS
ঢাকা Thursday, 14 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক

DSF NEWS
DSF NEWS
May 14, 2026 7:57 pm
Link Copied!

আমির হোসেন স্টাফ রিপোর্টার: তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্ৰামে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে মিটু মিয়া নামে এক
পুলিশ সদস্য।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে এ ঘটনা ঘটে।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন। খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করে তাহিরপুর থানা পুলিশ।

এব্যাপারে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন মাদক উদ্ধার হয়নি, তবে জুয়ার কিছু উপকরণ উদ্ধার হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।