DSF NEWS
ঢাকা Saturday, 10 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ৫০ গ্রাম গাঁজা সহ যুবক আটক

DSF NEWS
DSF NEWS
October 10, 2026 10:34 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ৫০ গ্রাম গাঁজা সহ এক যুবক আটক। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে পুলিশ সূত্রে জানা যায় বাদী সংগীয় অফিসার ফোর্সসহ ইং-০৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দাকোপ থানাধীন তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজারে জনৈক দুখিরাম রায় এর মিষ্টির কারখানার ভিতর থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করছে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ, দাকোপ থানা, খুলনাকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাদী সঙ্গীয় ফোর্সসহ সরকারী পিকআপ যোগে ইং-০৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২২.১০ ঘটিকার সময় দাকোপ থানাধীন তিলডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ঘটনা স্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে ঘটনাস্থল থেকে গাঁজা সহ আটক করতে সক্ষম হয়।

এসময়ে হাতেনাতে গ্রেফতারকৃত আসামী ১। রিপন রায় (২৬), পিতা-দুখিরাম রায়, সাং-তিলডাংগা (৮নং ওয়ার্ড), থানা-দাকোপ, জেলা-খুলনাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে এসআই (নিঃ) আসাদুজ্জামান বেগ, কর্মস্থলের ঠিকানা-দক্ষিণ কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্প, দাকোপ থানা, জেলা- খুলনা বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণী ১০(ক)/৪১ রুজু করা হয়। এসআই (নিঃ) প্রসেনজিৎ ব্যানার্জী দাকোপ থানা, খুলনা মামলাটি তদন্ত করবেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও ক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন: দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

আরও পড়ুন: ফেঞ্চুগঞ্জে গত দুইদিনে আরো ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।