DSF NEWS
ঢাকা Sunday, 11 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে কোস্ট গার্ডের অভিযানে ৮১ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

DSF NEWS
DSF NEWS
October 11, 2026 4:40 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অভিযান পরিচালনা করে ৮১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। কোস্ট গার্ড সূত্রে জানা যায় গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ ১৬০০ ঘটিকা হতে ১৯০০ ঘটিকা পর্যন্ত বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুতারখালী ও তৎসংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪০,৪০০/০০ (টাকা একলক্ষ চল্লিশহাজার চারশত মাত্র) টাকা সমমূল্যের ৮১পিস ইয়াবা, ০১টি মোটরসাইকেল (প্লাটিনা-১০০সিসি ), ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত দাকোপ থানায় হস্তান্তর করা হয়।আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ নাজমুল শেখ, পিতাঃ মোঃ মশিউর রহমান, গ্রামঃ পানখালী, ডাকঘরঃ পানখালী, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা, মোবাইলঃ ০১৯২২৭৫৫৪৫৩ জাতীয় পরিচয়পত্র নং ১৯৯০৪৭১১৭৬৯০০০১২৯, ২। মো: রোকন জমাদ্দার, পিতা: মো: মতলেব জমাদ্দার, গ্রাম: পানখালী, পোস্ট: পানখালী, থানা: দাকোপ, জেলা: খুলনা, মোবাইল : ০১৯২৫৬২১৮৪৯ জাতীয় পরিচয় পত্র নং। দাকোপ পুলিশ জানায়, আটককৃত আসামিদের কোস্ট গার্ড বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করলে।

দাকোপ থানা পুলিশ ১১ অক্টোবর রবিবার দুপুরে জেল হাজতে আসামিদের প্রেরণ করে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও ক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি

আরও পড়ুন: পুলিশের কাছে অভিযোগ নেই সালিশে মারধরের শিকার পলাশবাড়ীর চাঁদনীর, সুপথে চলার প্রত্যয়

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে আড়াই হাজার যাত্রী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।