DSF NEWS
ঢাকা Tuesday, 6 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে পুলিশের অ’ভিযানে ৫০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

DSF NEWS
dsf news2
January 6, 2026 1:21 am
Link Copied!

জেলা প্রাতিনিধ : রুবেল বখস পাভেলঃ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শ্রীমঙ্গল থানার বাবুরবাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে পুলিশ।

এ সময় সন্দেহভাজন সুজন দাস (৩৫) কে আটক করা হয়। তিনি মৃত শৈলেন চন্দ্র দাসের ছেলে এবং রানী দাসের সন্তান। তার বাড়ি ভীমসি, ভুনবীর এলাকায়, থানা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার। আটকের সময় তার কাছ থেকে ৫০ বোতল মদ (মোট ৫০ লিটার) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামিকে ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।