নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে দেড় দিনব্যাপী এই আয়োজনে জেলার শতাধিক লায়ন ও লিও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক এবং তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তারা অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
উদ্বোধনী পর্বে জেলা ৩১৫ বি১-এর বিভিন্ন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার লিও মো. আজিজুর রহমানের তত্ত্বাবধানে এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ও ডিস্ট্রিক্ট পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।
এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান (ডিস্ট্রিক্ট গভর্নর), লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার (ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর) এবং লায়ন রফিকুল বারী মুক্তা (সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর)।
ক্যাম্পের কর্মসূচির মধ্যে ছিল বৈচিত্র্যময় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। দৌড়, মার্বেল দৌড়, রশি টানাটানি, বল নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার এবং জল-ডাঙার মতো গ্রামীণ ও আধুনিক খেলায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সন্ধ্যার আয়োজনে ‘পিস পোস্টার’ প্রতিযোগিতা ও ‘ট্যালেন্ট শো’ ক্যাম্পের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় অতিথিবৃন্দ লিও ক্যাম্প ম্যাগাজিন ‘জাগরণ ২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন।
লিওদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লায়ন নাজমুল হক (আন্তর্জাতিক পরিচালক) এবং লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার) একটি গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেনিং সেশন পরিচালনা করেন।
ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাব ও সদস্যদের পুরস্কৃত করা হয়। এবারের ক্যাম্পে ‘সেরা লিও’ হওয়ার গৌরব অর্জন করেন লিও আব্দুল জাহের রানা। এছাড়া বিশেষ অবদানের জন্য লায়ন নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রাতের খাবারের পর রাত ১২টা ১ মিনিটে শুরু হয় ক্যাম্পের অন্যতম আকর্ষণ ‘ক্যাম্প ফায়ার’। লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান (ডিস্ট্রিক্ট গভর্নর) এবং লিও অরিত্র রহমান (ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট)-এর নেতৃত্বে প্রজ্বলিত আগুনকে ঘিরে অংশগ্রহণকারীরা এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। গভীর রাতের আলোকসজ্জা ও প্রাণবন্ত ডিজে আয়োজন পুরো পরিবেশকে উৎসবে রূপ দেয়।
পরদিন সকালে প্রাতরাশ ও পারস্পরিক ফেলোশিপ শেষে দুপুরের দিকে ক্যাম্পের সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারী সকল সদস্যকে স্মারক হিসেবে টি-শার্ট ও ব্যাগ প্রদান করা হয়।
ক্যাম্পের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লায়ন মো. হাবিবুর রহমান (ক্যাম্প ডিরেক্টর), লায়ন শিরিন আক্তার রুবী (আরসি, হেডকোয়ার্টার), আশিকুজ্জামান ইমন, মামুন আহমেদ, আব্দুল মোমেন জীবন, লিও অরিত্র রহমান (ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট), ইয়াসরিব হাসান ইয়াস (ম্যাগাজিন এডিটর), আব্দুল জাহের রানা (চিফ মার্শাল), লিও ফারহান কামাল, ওমর ফারুক, ফারহান সাদিক, আবিবুর রহমান দীপ্ত, নিশু রহমান মিম (ক্যাম্প চেয়ারপারসন) এবং সাদিয়া তাসনীম মিম (ক্যাম্প সেক্রেটারি)। তাদের সুচারু পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টায় এই আয়োজনটি জেলা ৩১৫ বি১-এর ইতিহাসে অন্যতম সফল ক্যাম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

