মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন অসুস্থ্য হয়ে ঢাকার ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সিনিয়র সহ-সভাপতি স্বাপন কুমার রায়, সহ-সভাপতি আজগর হোসেন ছাব্বির, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক গাজী আবুল বাশার, দপ্তর সম্পাদক প্রবীর কুমার রায় বাপ্পি, নির্বাহী সদস্য জাহিদুর রহমান সোহাগ, জয়ান্ত রায়, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, গোবিন্দ বিশ্বাস, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, সাবেক যুগ্ম সম্পাদক দীপক কুমার সরদার, সাবেক কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, সদস্য তুষার দাস, দীপক রঞ্জন রায়, জি.এম আজম, মামুনুর রশীদ, পারুল বেগম, রুহুল আমীন, গাজি সরোয়ার হোসেন, মজনু ফকির প্রমুখ।

