DSF NEWS
ঢাকা Monday, 28 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে ফের চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ মিয়া

DSF NEWS
DSF NEWS
September 28, 2026 9:07 pm
Link Copied!

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ: ​”অবহেলিত ৩নং সুরমা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সমাজ বিনির্মাণে আমি কার্যকরী পদক্ষেপ নিতে চাই। নির্বাচিত হলে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে এই ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ মিয়া।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি জানান, বিগত সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে স্বল্প সময়ের মধ্যে অনেক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং ইউনিয়নকে এগিয়ে নেওয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতেই তিনি আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে এলাকার বেকার যুবসমাজকে সঠিক কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করতে চান তিনি।

​সুরমা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থাকা এই জনপ্রতিনিধি দল-মত নির্বিশেষে সকলের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইউনিয়নের আপামর জনসাধারণের ভালোবাসা ও আস্থার প্রতি তিনি চিরকৃতজ্ঞ। আগামী দিনে এলাকার মানুষের অধিকার ও কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।