DSF NEWS
ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার সোলাদানায় চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প ‘অত্যাধুনিক সুবিধা-সমৃদ্ধ পাইকগাছা গড়ে তুলবো’—মনিরুল হাসান বাপ্পী

DSF NEWS
DSF NEWS
September 21, 2026 3:38 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫০০ রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হবে। অন্য রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হবে। চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রতিটি মানুষ যেন যথাযথ চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে আমি ও দলের নেতাকর্মীরা কাজ করে যাব।”সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল এবং পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার। বক্তব্যে বাপ্পী আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি কাজ করছেন। হাসপাতাল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ আনা এবং মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তার কথা উল্লেখ করেন তিনি। এ সময় তিনি জামায়াতে ইসলামীকে নিয়েও রাজনৈতিক সমালোচনা করেন। তার অভিযোগ, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দ করা অর্থ বণ্টনে অনিয়ম হয়েছে। তবে এসব বক্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বাপ্পী বলেন, পাইকগাছা-কয়রায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। চক্ষু ক্যাম্প শেষে সোলাদানা ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন বাপ্পী। এ সময় শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তিনি পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ ও আধুনিক সুবিধাসম্পন্ন ভবন তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, ক্যাম্পে বাছাই করা রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের পাশাপাশি এক মাসের ওষুধ, চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি রায়, আবুল হোসেন, মেছের আলী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইব্রাহিম গাজী, কলিংরাজ মন্ডল, কার্তিক চন্দ্র রায়, ফয়সাল সানিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।