শাকিল নওগাঁ থেকেঃ নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইমন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

