আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে এএমসি ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
November 4, 2026 8:02 pm
Link Copied!

গোলাপগঞ্জে খাবার ও আড্ডার নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে এএমসি ফুড কোর্ট। বুধবার (৪ নভেম্বর) বাদ জোহর আব্দুল মুতলিব কমপ্লেক্সের তৃতীয় তলায় ফুড কোর্টটির কার্যক্রমের সূচনা উপলক্ষে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জামিল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী, দৈ‌নিক সি‌লে‌টের ডাক প্রতি‌নি‌ধি মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল মুতলিব কমপ্লেক্সের স্বত্বাধিকারী আনোয়ার জাহাঙ্গীর ও আনোয়ার মাছুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, সাংবা‌দিক শ‌হিন আলম সা‌হেদ, ইমরান আহমদ, সা‌মিল হোসাইন, জা‌হিদ উদ্দিন, দে‌লোয়ার হোসন মাহমুদ, জা‌হিদ উদ্দিন, তা‌মিম আহমদ, আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমানসহ ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, এএমসি ফুড কোর্টে ঢাকা ও সিলেটের বিভিন্ন জনপ্রিয় ফুড ব্র্যান্ডের সমন্বয়ে বিরিয়ানি, বার্গার, পিৎজা, চাইনিজ, আইসক্রিম, জুস ও ফুচকাসহ নানা ধরনের খাবারের আয়োজন রয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপে গড়ে ওঠা ১৮ রিসোর্ট ঘুরে দেখলেন বন প্রতিমন্ত্রী

আরও পড়ুন: কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।