আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে উপজেলা বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীরা

DSF NEWS
DSF NEWS
November 4, 2026 10:02 pm
Link Copied!

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপির প্রয়াত তিন নেতার কবর জিয়ারত করেছেন উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক পেয়ার আহমেদের কবর জিয়ারত করেন তারা।

চাটখিল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ ও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব অশ্রুবিন্দু পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তারা প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপে গড়ে ওঠা ১৮ রিসোর্ট ঘুরে দেখলেন বন প্রতিমন্ত্রী

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।