আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
November 4, 2026 6:11 pm
Link Copied!

মোঃ লুৎফর রহমান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে ছাত্রীদের সচেতন করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব এবং কিশোরীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতেই এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হচ্ছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: গোলাপগঞ্জে এএমসি ফুড কোর্টের যাত্রা শুরু, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরও পড়ুন: নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।