DSF NEWS
ঢাকাSaturday , 5 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

DSF NEWS
DSF NEWS
September 5, 2026 9:43 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন -খুলনাঃ খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী অবিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোনয়ন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে করনীয় বিষয়ে আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডরোথী পাটোয়ারী এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শিবাশীষ দাস। শিক্ষার্থীদের সাফল্য বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সমাবেশের আয়োজন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লারের সভাপতি মোঃ শামীম হোসেন, সিনিয়র সহ সভাপতি স্বপন কুমার রায়, সিনিয়র সাংবাদিক তুষার কান্তি দাস, অবিভাবক রঞ্জন কুমার রায়, প্রদিপ সরদার, দেব রঞ্জন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সুব্রত গাইন, সহকারি শিক্ষক অসিত গাইন, রবীন্দ্রনাথ গাইন, বিভাস চন্দ্র মন্ডল, অনুপ কুমার ঢালী শিক্ষক প্রতিনিধি বিপ্লব থান্দার, ছাত্রদলের এসএন কলেজের সভাপতি রিয়াজ মোর্শেদসহ সকল অবিভাবক শিক্ষক শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।