DSF NEWS
ঢাকা Friday, 4 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না দেওয়ায় পিটিয়ে জখম: চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু, সন্ত্রাসী রাজু মেম্বার অধরা

DSF NEWS
DSF NEWS
September 4, 2026 11:33 pm
Link Copied!

মেরাজ হোসেন,নওগাঁঃ নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় সারওয়ার জাহান উজ্জল (৪৫) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।

নিহত সারওয়ার জাহান উজ্জল উপজেলার চকভালাই গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, কালীগ্রামে একটি বসতবাড়ি কেনার পর উজ্জলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল উজ্জলকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ ছিলো।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার দুপুরে তার মৃত্যু হয় এমনটিই জানায় মান্দা থানা ওসি খোরশেদ আলম ও তার পরিবার।

এ ঘটনায় অভিযুক্ত রাজু মেম্বারসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

আরও পড়ুন: মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে -সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী

আরও পড়ুন: উপকূলের প্রতিটি ঘরে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সাধারণ জনগণ এবং জে জে এস-এর যৌথ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।