আজকের সর্বশেষ সবখবর

পশুখাদ্য ও ওষুধ বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে টঙ্গী বাজারে অভিযান

DSF NEWS
DSF NEWS
October 25, 2026 3:26 pm
Link Copied!

শোয়েব হোসেন: গাজীপুরের টঙ্গী বাজারে পশুপাখির খাদ্য ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ পশুখাদ্য জব্দ করেছে প্রাণিসম্পদ বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন পশুখাদ্য ও ওষুধের দোকান পরিদর্শন করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ পশুখাদ্য জব্দ করা হয়। পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন মিয়া বলেন, “ক্ষতিকর খাদ্যদ্রব্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টদের মতে, পশুপাখির জন্য নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে বাজারে নিয়মিত নজরদারি জরুরি। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নিষিদ্ধ পশুখাদ্য প্রাণীর স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই ওষুধের মেয়াদ যাচাই করে বিক্রি করা এবং অনুমোদিত ও নিরাপদ পশুখাদ্য বিপণনে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে প্রথমবার সাযুক সংঘের মেধাবৃত্তি পরীক্ষা, শিক্ষার্থী প্রায় এক হাজার

আরও পড়ুন: তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।