DSF NEWS
ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী শিরোইল মটপুকুর অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক

DSF NEWS
DSF NEWS
September 1, 2026 12:12 am
Link Copied!

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো২৯ আগস্ট ২০২৬, শনিবাররাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি, বহিষ্কৃত যুবদল নেতা ও দৈনিক উপচার ও সাংবাদিক সংস্থার সাংবাদিক পরিচয়দানকারী মিশাল মন্ডলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ২৮ আগস্ট দিবাগত রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। আটক মিশাল মন্ডল নগরীর টিকাপাড়া এলাকার,, সেলিম সেখ করিমের ছেলে

পুলিশের অভিযান ও উদ্ধার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিরোইল মটপুকুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মিশাল মন্ডলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশি তথ্যানুযায়ী, অভিযুক্ত মিশাল দীর্ঘদিন ধরে *দৈনিক উপাচার পত্রিকার স্টাফ রিপোর্টার, ও জাতীয় সাংবাদিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে আছেন। দীর্ঘদিন থেকে তিনি অস্ত্র মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। নগরীর বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। মূলত সাংবাদিকতাকে ঢাল বানিয়ে যারা মিশাল কে তৈরি করেছে পুলিশ তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে বলে একটি সূত্র জানান।

যুবদল থেকে বহিষ্কৃত খোঁজ নিয়ে জানা গেছে, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের দায়ে মহানগর যুবদল তাকে আগেই দল থেকে বহিষ্কার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। নগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশি এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা পুলিশ সদর দপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।