DSF NEWS
ঢাকা Saturday, 17 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে নিষিদ্ধ সময় ইলিশ ধরার অপরাধে এক জেলেকে জরিমানা

DSF NEWS
DSF NEWS
October 17, 2026 7:45 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় পশুর নদীতে জাল ও নৌকা নিয়ে ইলিশ ধরতে নামায় মোঃ ওমর শেখ (২৭) নামের এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার পশুর নদীতে ইলিশ আহরণের উদ্দেশ্যে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে নামার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেবগাতুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

খুলনার দাকোপে নিষিদ্ধ সময় ইলিশ ধরার অপরাধে এক জেলেকে জরিমানা

খুলনার দাকোপে নিষিদ্ধ সময় ইলিশ ধরার অপরাধে এক জেলেকে জরিমানা

আদালতে অভিযুক্ত জেলে অপরাধ স্বীকার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ, দাকোপ, খুলনা। জরিমানাপ্রাপ্ত জেলে মোঃ ওমর শেখ (২৭)।

সে বটিয়াঘাটা গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৮-২৯ অক্টোবর নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। অভিযানে মা ইলিশ সংরক্ষণ এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।